খুচরা সার ডিলার এ্যাসোসিয়েশনের মিরশ্বরাই শাখার কমিটি গঠন
মোশারফ হোসেন
চট্টগ্রাম বুর্যো:
খুচরা সার ডিলার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর মিরশ্বরাই উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় মিরশ্বরাই মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—আইডি কার্ডধারী ডিলারদের বহাল রাখা, টিও লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন এবং সার সংক্রান্ত নীতিমালা-২০২৫ সংশোধন।
সভায় বক্তব্য রাখেন মফিজুল ইসলাম, ওমর ফারুক, বিপ্লব, আশরাফুল আলম, নয়ন, নিজাম উদ্দিন, সাইফুর রহমান, জসিম উদ্দিন, রেদোয়ান, রুহুল আমিন, মঈন উদ্দিন, পারভেজ, বিকাশ বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট মিরশ্বরাই উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে—
সভাপতি: মজিদুল ইসলাম
সাধারণ সম্পাদক: আশরাফুল আলম, কোষাধ্যক্ষ: সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক: নিজাম উদ্দিন, প্রচার সম্পাদক: রুহুল আমিন
এছাড়া, সহ-সভাপতি: ওমর ফারুক, সহ-সাধারণ সম্পাদক: নয়ন হোসেন, সহ-কোষাধ্যক্ষ: রেদোয়ান হোসেন
সহ-সাংগঠনিক সম্পাদক: রুবেল বড়ুয়া, সহ-প্রচার সম্পাদক: মহিউদ্দিন।
সদস্যরা হলেন: মোশারফ হোসেন, মো. মিজান, পারভেজ, নয়ন হোসেন, বিকাশ বড়ুয়া, রুবেল ও সাদ্দাম হোসেন।
সভা শেষে নেতৃবৃন্দ সার ডিলারদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
