পরিমল বিশ্বাস
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা ও জামপুর ইউনিয়নের সর্বস্তরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামপুর ইউনিয়ন জাসাস এর সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু।
এ বিজয় দিবস উপলক্ষে এক বিবৃতিতে গণমাধ্যমকে তিনি জানায়, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়া জাতি ৯ মাস পর তার কাঙ্খিত বিজয়ের দেখা পায়।
র্দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লাখ তাজা প্রাণ ২ লাখ মা বোনদের ইজ্জতের বিনিময়ে ও তাদের আত্মাত্যাগের ফলেই আমাদের এই স্বাধীনতা অর্জন করতে পেরেছেন। ও অবশেষে বাঙালির দুর্বার প্রতিরোধের মুখে ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর এই দিনে বিশ্ব মানচিত্রে স্থান পায় স্বাধীন বাংলাদেশ।
পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয় লাল সবুজের পতাকা নিয়ে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ায়। আমাদের অর্জিত এই স্বাধীনতা লাখো বাঙালির প্রাণের বিনিময় ও তাদের আত্মাত্যাগের ফলেই আমাদের বিজয় অর্জন সম্ভব হয়। জাতি আজ গভীর শ্রদ্ধাভরে স্বরন করবে সেসব শহীদদের যাদের আত্মাত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা।
সকল শহীদদের প্রতি দোয়া কামনা করছি ও তাদের আত্মার মাগফিরাত কামনা করি ও সমবেদনা জানাচ্ছি সকল শহীদ পরিবারের প্রতি যারা বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছে এ দেশকে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদকমুক্ত ও দারিদ্র্যতা মুক্ত একটি শক্তিশালী বাংলাদেশ ও স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি।
