মোঃরাসেল
জেলা প্রতিনিধি বান্দরবান:
০৯ ডিসেম্বর ২০২৫ প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান মহোদয়।
উক্ত সভায় পুলিশ সুপার মহোদয় বক্তব্যে বলেন, আজকের এই দিনটি দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করার দিন। দুর্নীতি কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, এটি রাষ্ট্রের উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করে, সামাজিক ন্যায়বিচারকে দুর্বল করে এবং নাগরিকদের মৌলিক অধিকার হরণ করে। উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে দুর্নীতি দমন অপরিহার্য।
“সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ” গঠনে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্নীতি প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করি। জনগণকে তাদের ন্যায়সংগত অধিকার প্রদানে আমরা সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছি এবং করবো।
দুর্নীতি দমনে কেবল আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকাই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ, স্বচ্ছতা, দায়বদ্ধতা, জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো, সকল সামাজিক প্রতিষ্ঠানের অংশ গ্রহণও দুর্নীতি দমনে বড় ভূমিকা পালন করে।”
এ-সময় বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
