পরিমল বিশ্বাস
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে বিএনপির কার্যালয় শুভ উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রাথী আজহারুল ইসলাম মান্নান।
১৩ ডিসেম্বর শনিবার বিকেলে হাতুড়াপারা পাম্পের সামনে বিএনপির কার্যালয় শুভ উদ্বোধন শেষে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সাত্তার, বিএনপি নেতা,
আক্কাছ আলী, জামপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি তাহের আলী, সোনারগাঁ উপজেলা জাসাস এর সভাপতি আমির হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও মাতৃভূমি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী আল মামুন ভুঁইয়া, বিএনপি নেতা
আঃ মান্নান, জামপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা জাকির হোসেন, বিএনপি নেতা ছমির আলী, সোনারগাঁ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক
আরিফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমন মিয়া,
ইমন মিয়া,
মো সেলিম, মো মোস্তফা, মামুন, যুবদল নেতা পনির হোসেন মিন্টু, জামপুর ইউনিয়ন সিনিয়র যুগ্ন আহবায়ক মামুন, সহ অন্যান গণ্যমান ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
