মাসফি আকন্দ
জামালপুর প্রতিনিধি :
ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জামালপুর দয়াময়ী মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।
পরে সমাবেশ ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র শিবির্,এবি পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র অধিকারের নেতারা নেতৃত্ব দেন। সমাবেশে বক্তব্য রাখেন,মীর ইখলাস হোসেন, নূর নবী ইসলাম নূর,ইকরামুল ইসলাম,আমিরুল এহসান ও দিয়া প্রমূখ।
বক্তারা মিছিলে বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন এবং সন্ত্রাসীদের বিচার দাবি করেন।
