একেএম নুর আলম জিকু
ভোলা প্রতিনিধি:
এই কলেজটি বিগত বিএনপি সরকারের সময়ে সাবেক তিন বারের সফল সংসদ সদস্য জনাব নাজিমুদ্দিন আলম প্রতিষ্ঠিত করেছিলেন তখন কলেজটির নামকরণ করেছিলেন নাজিমুদ্দিন আলম কলেজ পরবর্তীতে বিগত হাসিনা সরকারের আমলে নাম পরিবর্তন করে রাখা হয় রসুলপুর ডিগ্রী কলেজ।
শিক্ষার্থী ছেলেমেয়েরা যে বিনোদন ভাবে একটু খেলাধুলা করবে সেই সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে।অর্থাৎ কলেজের আশেপাশের কোন ভালো খেলার মাঠ নেই।
পরীক্ষা কালীন সময়ে কলেজে গেলে শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ বলেন এই কলেজটি অবহেলা অবস্থায় পড়ে আছে না আছে শিক্ষার্থীদের বসার ভালো স্থান না আছে একটি ভালো কলেজ ক্যাম্পাস হাসিনা সরকারের সময় এই কলেজের দিকে কোন নজর ছিল না।
তাই আমরা আপনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সুবিনয়ে সাথে অনুরোধ করছি এখানের অবহেলিত জনগোষ্ঠীর দিকে লক্ষ্য রেখে আমাদের কলেজের উন্নয়নমূলক কাজগুলো যেমনঃ কিছু ভবন করে দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা ভালোভাবে এখানে পড়াশোনা করতে পারবে এমনকি একটি খেলার মাঠ এখানে নেই।
শিক্ষার্থীরা বলেন স্যার আমরা পড়াশোনা করে এসে সুন্দর ভাবে পরীক্ষা দিচ্ছি ইনশাল্লাহ সামনের দিকে যেন এটা অব্যাহত থাকে তাহলে আমাদের মন শান্তি থাকবে সুন্দরভাবে পড়ালেখা করলে আমরা একটা কাজকর্ম করতে পারবো ভবিষ্যতে।
তাই আমাদের প্রত্যাশা শিক্ষার্থীদের যদি পাঠ্যপুস্তকের উপর নির্ভর করানো যায় তাহলে আমাদের দেশ কোন দিক থেকে পিছিয়ে থাকবে না আমাদের উপযুক্ত মানব সম্পদ তৈরি হবে এই প্রত্যাশাই বর্তমান সরকারের প্রতি আমাদের থাকলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের সুবিনয় অনুরোধ এরকম অবহেলিত প্রতিষ্ঠান গুলোর দিকে আপনারা নজর দিন তাহলে প্রতিষ্ঠানগুলি আরো উন্নত হবে এবং শিক্ষার্থীদের মন-মানসিকতা ভালো থাকবে এই হোক আমাদের আগামী দিনের প্রত্যাশা।
