জাকারিয়া হোসাইন
বিশেষ প্রতিনিধি:
৭ ডিসেম্বর উদয়ন স্কুল মাঠে সুইডবিও এবং এসডিএফ এর সহযোগিতায় কোষ্ট ফাউন্ডেশন ও উদয়ন – বাংলাদেশ এর যৌথ বাস্তবায়নে, এসএসএফ জিএম ২ প্রকল্পের আওতায় শরনখোলা সাউথখালীর উদয়ন স্কুল মাঠে নারী কৃষকের মাঝে বস্তা পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারন এর লক্ষ্যে সবজি চারা, বস্তা, সার সহ অন্যান্য ঋষি সরঞ্জামাদি বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কৃষক পরিবারের প্রতিনিধি সহ সাংবাদিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কোস্ট ফাউন্ডেশন ও উদয়ন বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বিতরণ শেষে কৃষকদের মাঝে চারা রোপনের দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন পোস্ট ফাউন্ডেশন ও উদয়ন বাংলাদেশের কর্মকর্তা বৃন্দ।
