শাহ সাহিদ উদ্দিন
কুমিল্লা জেলা প্রতিনিধি:
দেবিদ্বারের মুগসাইর এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এগার গ্রাম বাজারে কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সীর নির্দেশনায় ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এ আয়োজন করে।
এতে অসংখ্য নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। দোয়া পরিচালনা করেন মুগসাইর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আল হোসাইনী।
দেবিদ্বার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) নজরুল ইসলাম, ২নং ইউছুফপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম মেম্বার, সাধারণ সম্পাদক সফিউল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছবির আহাম্মদ, ইউসুফপুর ইউপি সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মো. মাকসুদুর রহমান, কুমিল্লা উত্তর জেলা প্রজন্ম দলের সহসম্পাদক হাজী মো. ইউনুছ মিয়া, ইউনিয়ন যুবদল নেতা আরিফুল ইসলাম (বড়মিয়া), ৯নং ওয়ার্ড যুবদল সভাপতি মামুন মিয়া, সেচ্ছাসেবক দল সভাপতি বশিরুল হক সরকার, কৃষকদল সভাপতি মো. ছন্দু মিয়া এবং ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) মনির হোসেন মাস্টারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী খোরশেদ আলম।
