শরীফুল ইসলাম
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর ১( শিবচর) সংসদীয় আসনে জামাল কামাল মোল্লার জয় বাংলা স্লোগান দিয়ে নমিনেশন হারানো আসনে নাদিরা হক মিঠু বিএনপির মনোনয়ন পেলেন ও
রাজৈর-মাদারীপুর ২আসনে বিএনপির মনোনয়ন পেলেন জাহান্দার আলী জাহান। (সদস্য সচিব) মাদারীপুর জেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকাল ৫টায় বিএনপির মহাসচিব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে মনোনয়নপত্র ঘোষণা করেন।
বিএনপির মনোনয়নপত্র ঘোষণা পাওয়ার পর দলের কর্মী সমর্থনরা আনন্দ মিছিল করেন এবং জাহান্দার আলী জাহানকে ফুলের শুভেচ্ছা জানান।
নেতাকর্মীদের উদ্দেশ্যে জাহানদার আলী জাহান বলেন, সবাইকে একত্রিত হতে এবং আগামী নির্বাচন সফল করার লক্ষ্যে কাজ করার ও ধানের শিষে ভোট দেওয়ার আহ্বান জানান, এবং রাজৈর-মাদারীপুর ২ আসন উন্নয়নের রোল মডেল হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
