জাকারিয়া হোসাইন
বিশেষ প্রতিনিধি বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলায় প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি, এই স্লোগানে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস-২০২৫ উপলক্ষে বনাট্য র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৩ ডিসেম্বর সকাল ১০ টা ৩০মিনিটে উপজেলা কনফারেন্স রুমে উক্ত দিবসটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মোঃ জাহিদ হাসান, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শরণখোলা বাগেরহাট। আয়োজনে উপজেলা প্রশাসন শরনখোলা, বাস্তবায়নে উত্তরণ অ্যাক্সেস প্রকল্প শরনখোলা।
উক্ত দিবসে শরণখোলা উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুশীল সমাজ সাংবাদিক। বিভিন্ন জিও /এনজিও সংস্থার কর্মকর্তারা ।
সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক চিহ্নিত কার্ড দারি প্রতিবন্ধী সদস্যরা। আলোচনায় বক্তারা বলেন প্রতিবন্ধীরা দেশের সমস্যা নয় সম্পদ বটে। উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা পর্যায়ক্রমে তাদের দপ্তর হতে প্রতিবন্ধীদের সুবিধার কথাগুলো তাদের দ্বারপ্রান্তে পৌঁছাবেন বলে প্রতিশ্রুতি দেন।
আলোচনা শেষে উপজেলা প্রশাসন ও উত্তরন অ্যাক্সেস প্রকল্পের আয়োজনে র ্যালি অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতা ছিলেন, মোঃ রুহুল আমিন, অনিক কূমার দাস উত্তরণ অ্যাক্সেস প্রকল্প, সি ডি ও শরনখোলা।
