মাওলানা মোঃ আব্দুল মোতালেব
বিশেষ প্রতিনিধি:
বরগুনায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় ক্বোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে আজ ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) বামনা উপজেলা ওলামা দলের উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এতে বিএনপি চেয়ারপারসনের দ্রুত রোগমুক্তি এবং দেশের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
বামনা উপজেলা বিএনপির কার্যালয়ে বাদ আসর অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বামনা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ হাবিবুর রহমান, সদস্য সচিব মাওলানা মোঃ আজমল খান সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে একই দিনে জেলার আমতলী উপজেলাতেও ওলামা দলের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ক্বোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম (ভিপি) মামুন , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম শহীদ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ওলামা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মামুন মৃধা ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জেলার বিভিন্ন উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ক্বোরআন খতম ও দোয়া অনুষ্ঠান করায় বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।
