ঠাকুরগাঁয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস-২০২৫ উদযাপন
মোঃ মামুন অর-রশীদ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
সামাজিক কল্যাণ সংস্থ(এসকেএস) এর আয়োজনে এবং দূর্বার নেটওয়ার্ক, ঠাকুরগাঁও জেলা ও নারীপক্ষের উদ্যোগে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়।
আজ বুধবার (২৬ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর চৌধুরীহাট নামক স্থানে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবসটি পালিত হয়।
এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “নারীর জন্য রাজনীতি করি, সহিংসতা রোধে একসাথে লড়ি”।
অনুষ্ঠানটির সভাপতিত্বে করেন সামাজিক কল্যাণ সংস্থা (এসকেএস) এর কার্যকরী কমিটির সভাপতি মোঃ খাদেমুল ইসলাম (সাবেক ইউপি চেয়ারম্যান-সালন্দর)।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদীচি
মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকলিমা সরকার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসকেএস এর শিক্ষা কর্মসূচীর এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক। এ দিবসটি নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়। এর মধ্যে র্যালী,
লিফলেট বিতরণ ও আলোচনাসভার আয়োজন করা হয়। দিবসটি উদযাপন অনুষ্ঠানে সালন্দর এলাকার নারী পুরুষসহ
প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি মোঃ আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, নারী নির্যাতন বন্ধে নারীদেরকেই উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। নিজেদের আশে পাশের এলাকায় কোন নারী নির্যাতনের
ঘটনা দেখা মাত্রই সম্মিলিতভাবে নারীদেরকে বাধাঁ দিতে হবে এবং প্রয়োজনে ট্রিপল লাইনে ফোন করে প্রশাসনের
সহযোগিতা নিতে হবে। আর এভাবেই ধীরে ধীরে সমাজ থেকে নারী নির্যাতন বন্ধ হবে।
অনুষ্ঠানের সভাপতি নারী নির্যাতনের বিরুদ্ধে “আন্তর্জাতিক প্রতিবাদ দিবস” পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তিনি আরও বলেন, সম্প্রতি নারীরা শারীরিক নির্যাতন ও যৌন হয়রানির পাশাপাশি সাইবার বুলিং এর
ব্যাপকভাবে শিকার হচ্ছে। ফেসবুকে নারীদের ছবি বিকৃত করে সন্মানহানীর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের ঘটনা গ্রামের চেয়ে শহরের মেয়েরাই সাইবার বুলিং-এর শিকার বেশি হচ্ছে । এ অবস্থা চলতে থাকলে অদুর ভবিষ্যতে
নারী নির্যাতনের মাত্রা ব্যাপকভাবে বেড়ে যাবে।
তাই নীতিনির্ধারকসহ প্রশাসনের সকলকে এ ব্যাপারে মনোযোগী
হওয়ার পরামর্শ দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
