অনলাইন ডেক্স:
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আড়ালে চলে যান,আওয়ামী দোসর হিসাবে আখ্যায়িত ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি,এ নায়িকা।
ছিটকে পড়েন সিনেমা থেকেও। বেকার থাকায় দীর্ঘ প্রায় এক বছর ঘরবন্দী ছিলেন তিনি। সম্প্রতি দেশ ছাড়েন মাহি। চলে যান নিউইয়র্কে।
সেখানে যেয়ে নায়ক মারুফের বাড়িতে উঠেন এ অভিনেত্রী। যদিও তিনি বলেছেন এটি তার অবসর কাটানোর সফর। কিন্তু বাস্তবতা ভিন্ন, রাজনীতির কারণে আওয়ামী সরকার পতনের পর দেশে বেকায়দা পড়ে যান তিনি। তাই বিদেশেই কাজের সুযোগে সেখানে পাড়ি জমান।
সূত্র বলছে, সেখানেই স্থায়ী হওয়ার বন্দোবস্ত করছে মাহি। কিছুদিন আগে নিউইয়র্কে একটি স্টেজ শোতেও তাকে পারফর্ম করতে দেখা গেছে। এদিকে সম্প্রতি তিনি অংশ নেন চিত্রনায়ক জায়েদ খানের একটি শো-তে। জায়েদ খানের সঞ্চালনায় ঠিকানা টিভির ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোতে অতিথি হয়েছিলেন মাহি। সেখানে তার ক্যারিয়ারের উত্থান-পতন, অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গে কথা বলেছেন।
