মোঃ মাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বিশ্বজুড়ে বাংলার জয় এস ডি টেলিভিশনের তৃতীয়তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ০২ নং শাহবাজপুর ইউনিয়নে নলডুবরী বাজারে জেলা প্রতিনিধি মোঃ মাহিদুল ইসলামের আয়োজনে, মোহাঃ শাহিন রেজার সঞ্চালনায় ও মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন তোফিজ উদ্দিন সবুজ শাহি, চেয়ারম্যান এস ডি এন্টারটেইনমেন্ট লিমিটেড(এস ডি টিভি)।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ নিজামুল হক রানা, চেয়ারম্যান ২ নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ।
জনাব অধ্যাপক তোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান ০২ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ সেতাউর রহমান, সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা শাখা। জনাব হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখা। জনাব আব্দুল মান্নান, সাবেক শিক্ষক শাহবাজপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়। জনাব হানিফ মাহমুদ,সাংবাদিক এশিয়ান টেলিভিশন। জনাব নাদিম হোসেন, সাংবাদিক বিজয় টেলিভিশন। মোঃ রনি কাউসার,সাংবাদিক জাতীয় দৈনিক ঘোষণা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এস ডি টেলিভিশনের ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সার্বিক সাফল্য, বস্তুনিষ্ঠ অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারে জনপ্রিয়তার এ ধারা অব্যাহত থাকুক ও বিশ্ব জুরে বাংলার জয় হোক।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস ডি টেলিভিশন সহ মিডিয়া পরিবারের সার্বিক সফলতা কামনা করেন সকলে।
পরে মাওলানা মোঃ এনামুল হকের দোয়ার মাধ্যমে ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে দোয়া ও আলোচনা সভার পরিসমাপ্তি ঘটে।
