বাগেরহাট জেলা প্রতিনিধি:
কোডেক বাস্তবায়ীত স্বপ্নের ঠিকানা প্রকল্প, শরণখোলা ব্রীজ স্কুলে আজ বাৎসরিক (মূল্যায়ন) পরীক্ষা আরম্ভ।
শুরুতেই শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষা উপকরণ, আসন বিন্যাস এর মাধ্যমে ইংরেজী প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা আরম্ভ করা হয়। স্বতঃস্ফূর্ত ভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকাল ৯ টায় শিক্ষার্থীদের সিট প্লান অনুযায়ী পরীক্ষার পেপার বিতরণ এবং সকাল দশটায় প্রশ্নপত্র প্রদানের মাধ্যমে পরীক্ষার কার্যক্রম শুরু হয়।
পরীক্ষার হল পরিদর্শনে ছিলেন, নুরুজ্জামান বাচ্চু সুপারভাইজার স্বপ্নের ঠিকানা প্রকল্প, শরণখোলা ব্রীজ স্কুল, শরণখোলা খোলা বাগেরহাট। উপস্থিত ছিলেন, সভাপতি জাকারিয়া হোসাইন, শরণখোলা ব্রীজ স্কুল সহ সাংবাদিক শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
