ময়মনসিংহ প্রতিনিধি :
রোপা আমন মৌসুমে ভালো ফলন পেয়েও কারেন্ট পোকার আক্রমণে হতাশার মুখে ময়মনসিংহের ভালুকা উপজেলার কৃষকরা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ধীতপুর ও কাচিনা ইউনিয়নের কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ছায়াযুক্ত স্থানে এই পোকার আক্রমণ বেশি দেখা গেছে। উপজেলায় বেশ কিছু ছায়াযুক্ত স্থানে ধ্যানের ক্ষেত রয়েছে। প্রকৃতপক্ষে এসব ছায়াযুক্ত জমিতেই কারেন্ট পোকা (বিপিএইচ) বেশি সক্রিয়, ফসলের ওপর আক্রমণ বেশি হয়। মনে যে বান উঠেছে তা কৃষকের প্রত্যাশা পূরণ করতে পারছে না। আনক ক্ষেতেই ধানের গাছের গোড়া শুকিয়ে তারের মতো সরু হয়ে গেছে। ধান কাটার সময় দেখা যায়।
ধীতপুর ইউনিয়নের ধলিয়া এলাকার কৃষক মোঃ গোলাপ খান জানান, এ বছর তিনি ১৪ কাঠা জমিতে ধান রোপণ করেছেন। কারেন্ট পোকার আক্রমণে প্রত্যাশা অনুযায়ী ফলন হয়নি। কারেন্ট পোকার আক্রমণ না হলে কাঠাপ্রতি ৫-৬ মণ ধান গেরেন তিনি।
প্রবীণ কৃষক ইমরান মিয়া জানান, যে খরচ হয়েছে ধান চাষে, খরচই উঠবে না। কারেন্ট পোকা হয়ে ধান নষ্ট করে ফেলছে।
উপজেলা কৃষি কর্মকতা নুসরাত জামান জানান, এই বছর উপজেলায় ১৯ হাজার ৯০০ মৌর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল। চাষ হয়েছে ১৯ হাজার ৯০০ হেক্টর জমিতে। উপজেলার ধীতপুর ও কাচিনা ইউনিয়নে কিছু ছায়াযুক্ত কিছু জমি রয়েছে।
ছায়াযুক্ত স্থানে বিপিএইচের আক্রমণ বেশি হয়। মৌসুমের শুরুতেই কৃষি অফিস থেকে স্বোয়াড় গঠন করা হয়েছিল। তারা নিয়মিত মনিটরিং করছে, কৃষকদের পরামর্শ নিয়েছেন।
