নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুর সদরে প্রেমিকার বাবার প্রাণনাশের হুমকিতে বসত বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে মো শফিকুল হাসান ফয়সাল (২৮) নামের এক যুবক।
ফয়সাল সদর উপজেলা হাজরাপুর গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আ: রাজ্জাক হাওলাদারের পুত্র।
ভুক্তভোগী শফিকুল হাসান ফয়সাল প্রাণ রক্ষায় আত্নগোপনে থাকাবস্থায় গোপনীয় ভাবে ঘটনার বিষয়ে ১৮ ডিসেম্বর ২০২০ইং তারিখে
সাংবাদিকদের জানান, একই এলাকার প্রভাবসালী হোসেন চৌধুরীর মেয়ে তাবাসুম মিমের সাথে সম্পর্কে জড়ান তাদের দুজনের গভীর সম্পর্কে হয়।
কিন্তুু তাবাসুমের বাবা কোনো ভাবে মেনে নেয় না তাদের এই সম্পর্ক।
০৭ মার্চ ২০২০ তাবাসুম মিমকে তার বাবা জোর করে বিয়ে দিয়ে দেয়।
বিয়ের পরও তাদের যোগাযোগ চলতে থাকে ১৬ ডিসেম্বর ২০২০ তাবাসুম মিম ফয়সালের সাথে দেখা করতে আসে ঠিক ওই সময়ে মিমের বাবা হোসেন চৌধুরী কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ফয়সালকে আটক করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে প্রত্যক্ষদর্শী ও ফয়সালের পরিবারের উপস্থিতিতে মুচলেকার মাধ্যমে এলাকা ছাড়ার কথা বলে ফয়সালকে ছেড়ে দেয়।
কিন্তুু তারপরে ও থেমে থাকেনি মিমের বাবা ফয়সালের পরিবারকে মামলায় জড়ানো ও বিভিন্ন হুমকি প্রদান করতে থাকেন ।
এবং ফয়সালকে ভাড়াটিয়া সন্ত্রাসীদের মাধ্যেমে হত্যা চেষ্টা চালিয়ে যায় মিমের বাবা।
এমতবস্থায় ১৭ ডিসেম্বর২০২০ থেকে শফিকুল হাসান ফয়সাল ঘরছাড়া হয়ে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে ভুক্তভোগী জানান।
এ বিষয়ে মিমের বাবা হোসেন চৌধুরীর সাথে সাংবাদিক যোগাযোগ করলে তিনি হত্যা চেষ্টার বিষয়টি সু কৌশলে এড়িয়ে যান।
ঘটনার বিষয়ে স্থানীয় থানায় যোগাযোগ করলে অদৃশ্য কোনো শক্তির প্রভাবে প্রভাবিত হয়েছে বলে ধারণা সসংবাদদাতার, তাই পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
