শাহবাজপুরে নমিনেশন পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: November 28, 2025 | সময়: 6:13 am
IMG-20251128-WA0005

শাহিন রেজা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ০২ নং শাহাবাজপুর ইউনিয়নের নলডুবরি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক তালিকায় প্রকাশ করা সাবেক এমপি জনাব অধ্যাপক শাজাহান মিঞার নমিনেশন বাতিল করে নমিনেশন পুনঃবিবেচনা করে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ শাহীন শওকতের পক্ষে সংবাদ সম্মেলন করেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন ও স্থানীয় জনসাধারণ।
এ সময় উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সারওয়ার জাহান বিপ্লব, ৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ দবির উদ্দিন, ৯ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ হাসান আলী শ্যামল, ৪ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ মাসুদ রানা, ৭ নং ওয়ার্ড কমিটির সি. সহসভাপতি মোঃ এসরাইল হক, ১ নং ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক রহমত আলি,৮ নং ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক মোবারক সহ, অঙ্গ সহযোগী সংগঠন ও স্থানীয় জনসাধারণ।

উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য ছিল ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে যিনি আন্দোলন সংগ্রামে বিগত স্বৈরাচার শেখ হাসিনা শাসনের সময় জুলুম দমন-পীড়ন উপেক্ষা করে জনগণ কে সাথে নিয়ে রাজপথে ছিলেন, শিবগঞ্জের প্রতিটি ইউনিয়ন পাড়া মহল্লায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, যিনি করোনা মহামারিতে জনগন কে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন, যিনি গুম,খুন,মামলা জর্জরিত পরিবারের পাশে ছিলেন। শিবগঞ্জের তৃনমুল পর্যায়ের মানুষদের কাছে যিনি বিপদে আপদে ছুটে গেছেন। রাজনৈতিক পথচলায় ৪৫ টি বছর পরিবারের ভালো্বাসা যিনি বিসর্জন দিয়ে ত্যাগ স্বীকার করেছেন অথচ এ আসনে তাঁকে মনোনয়ন না দিয়ে একজন ৮ম বারের মতো মনোনয়ন প্রত্যাশি, ৯০ বছর বয়সী এবং পাঁচ বারের সাবেক এমপি অধ্যাপক শাজাহান মিঞা কে প্রাথমিক নমিনেশন দেওয়া হয়েছে এতে তৃনমুল পর্যায়ের মানুষদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ পেয়েছে।

সকলের দাবি এ আসনে জনাব সৈয়দ শাহীন শওকত কে চুড়ান্ত মনোনয়ন দিয়ে তরুন প্রজন্মের নতুন নেতৃত্ব দিয়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হোক।