জামালপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফরহাদের সমর্থকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: November 27, 2025 | সময়: 2:53 pm
IMG-20251127-WA0109

জামালপুর প্রতিনিধি

আজ দুপুরে ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোটো ভাই ও জামালপুর-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ ও ভুক্তভোগী পরিবার।

এ সময় বক্তারা বলেন, গতকাল বিকেলে ইসলামপুর উপজেলার মলমগঞ্জ বাজারে বাড়ি ফেরার পথে শরিফুল ইসলাম ফরহাদের কর্মীদের উপর অর্তিকত হামলা করে দুর্বৃত্তরা৷ এতে আহত হয় অন্তত ৪ জন এ ঘটনায় এখনো সেই দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়নি। তাই দ্রুত গ্রেফতার করার দাবি জানান তারা।

আরো বলেন ইসলামপুর এলাকায় শান্তি বজায় রাখার এবং অবিলম্বে আইনের শাসন প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে, ঘটনায় জড়িত মূল আসামির তথ্য-প্রমাণ যাচাই করে নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

​আইনের শাসন প্রতিষ্ঠার দাবি ​সংবাদ সম্মেলনে করেন এবং বলেন, তারা ইসলামপুর এলাকাকে শান্ত রাখতে বদ্ধপরিকর এবং সবার প্রতি সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আবেদন জানিয়ে বলেন, “দয়া করে আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন।”

​ আরও উল্লেখ করেন, যদি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় এবং সবাইকে এটা বোঝানো যায় যে আইন সবার জন্য সমান, তবেই মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।

​তদন্ত প্রক্রিয়া নিয়ে সন্দেহ, মূল অভিযুক্তের নাম প্রকাশ করেন হামলার ঘটনা সংশ্লিষ্ট তদন্ত প্রক্রিয়া নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, কোনো পূর্ণাঙ্গ তদন্ত ছাড়াই পক্ষান্তরে বলে দেওয়া হচ্ছে যে “দেওয়ানগঞ্জের দু’একজন থাকতে পারে,” যা তার মতে ‘অবিশ্বাস্য’।

​তিনি স্পষ্ট করে জানান, তাদের কাছে ঘটনার মূল অভিযুক্ত সাগর ফরাজী-র ছবি, ভিডিও এবং অন্যান্য সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ রয়েছে। নিশ্চিত করেন যে তারা অনর্থক কোনো অভিযোগ করেননি, বরং তথ্য-প্রমাণ হাতে নিয়েই অভিযোগ দায়ের করেছেন এবং সেই সকল প্রমাণ দ্রুত সাংবাদিকদের কাছেও সরবরাহ করা হবে।

​সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ ​ করেন সংবাদকর্মীদের ধন্যবাদ জানান এবং তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি সাংবাদিকদের ‘জাতির বিবেক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থাকা সত্ত্বেও সাংবাদিকদের মূল ব্রত হওয়া উচিত ‘সাদাকে সাদা ও কালোকে কালো’ বলা। প্রকৃত সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা যেন তাদের পেশাগত মানদণ্ড বজায় রাখেন, সেই অনুরোধও করা হয় সংবাদ সম্মেলন