নাগেশ্বরীতে ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: November 27, 2025 | সময়: 2:30 pm
IMG-20251127-WA0113

রাহীমুল ইসলাম সজীব

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত গাড়ী চালক জাহিদ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে তার ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।জাহিদ আহমেদে রংপুর জেলার কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে।

সে নাগেশ্বরীতে স্ত্রী সন্তান নিয়ে শামসুল হক ব্যাপারীর বাড়িতে দুই বছর থেকে ভাড়া থাকে। জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কাজ শেষে বাসায় গিয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় তার স্ত্রী ছয় বছরের কন্যা সন্তানকে নিয়ে স্কুলে ছিলেন।

পরিবারের লোকজন জানান, জাহিদ ১০-১২ লাখ টাকা ঋণ গ্রস্থ হওয়ায় হতাশাগ্রস্থ ছিল।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা রেজাউল করিম রেজা জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।