নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: November 27, 2025 | সময়: 7:21 am
IMG-20251127-WA0019

কাজী মোস্তফা রুমি

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর’২৫ রোজ বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ফরহাদ হোসেন ডেভিড, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সহ সেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন দপ্তিয়র ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান।