মাওলানা মোঃ আব্দুল মোতালেব
বিশেষ প্রতিনিধি :
বরগুনায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদশর্নীর উদ্ভোদন।
বরগুনা জেলার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২৬ নভেম্বর বুধবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) , জনাব মো: আবদুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), জনাব মোঃ ইয়াছিন আরাফাত রানা, উপজেলা নির্বাহী অফিসার বরগুনা সদর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আসাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় প্রকৃত খামারিদের সমস্যা অনুধাবনপূর্বক সমাধানের জন্য আশ্বস্ত করেন। তিনি কথায় নয় কাজে বিশ্বাসী বলে বক্তব্যে উল্লেখ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে চিলিং পয়েন্ট স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে জানান। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকলকে নিয়ে প্রদর্শনী স্টলগুলো ঘুরে দেখেন এবং খামারিদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

