ভালুকায় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত

প্রকাশিত: November 26, 2025 | সময়: 12:48 pm
IMG-20251126-WA0049

 

জিসান
ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” স্লোগানে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণী ২০২৫ শুধু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে ভালুকা উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে ওই প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শণীর উদ্বোধন করা হয়।

ভালুকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।