দক্ষ জনশক্তি তৈরিতে উপজেলা পরিষদের কর্মমুখী প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: November 25, 2025 | সময়: 3:39 pm
IMG-20251125-WA0075

কুমিল্লা প্রতিনিধি:

আজ চৌদ্দগ্রাম উপজেলার রাজমিস্ত্রি, রডমিস্ত্রি, রংমিস্ত্রি ও হেল্পারদের দক্ষ হিসেবে গড়ে তুলতে কর্মমুখী দুই দিন ব্যাপি প্রশক্ষিণের আয়োজন করেছে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ। গতকাল এই প্রশিক্ষণ শুরু হয়ে আজ সমাপনী দিনের প্রশিক্ষণ চলছে।
প্রথম দিন তাত্ত্বিক বিষয়াবলী আলোচনা ও দ্বিপাক্ষিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে হলেও সমাপনী দিনে সাইট ভিজটসহ তাত্ত্বিকভাবে অর্জিত শিক্ষা বাস্তবিক পরীক্ষার (Practical Test) মাধ্যমে হাতে-কলমে ধারণা দেয়া হয়।

এছাড়াও দক্ষ জনশক্তি হিসেবে কেউ প্রবাসে কিভাবে যেতে পারেন, তার প্রস্তুতি কি হবে ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন চৌদ্দগ্রাম টিটিসির সম্মানিত অধ্যক্ষ মহোদয়।

উপজেলা পরিষদের উদ্যোগে গৃহীত উক্ত প্রশিক্ষণ যথাযথভাবে বাস্তবায়ন করেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। সার্বিকভাবে প্রশিক্ষণটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য বিশেষ ধন্যবাদ প্রাপ্তির দাবিদার উপজেলা প্রকৌশলী ও কোর্স সমন্বয়ক জনাব মোঃ নুরুজ্জামান।

ইউএনও বিশ্বাস করেন নির্মাণ শ্রমিকদের উক্ত প্রশিক্ষণলব্ধ জ্ঞান চৌদ্দগ্রাম উপজেলার নির্মাণ কাজের গুণগত মান যেমন বৃদ্ধি করবে, তেমনি নিজেকে কর্মমুখী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে অনুপ্রানিত করবে।