সোনারগাঁয়ে অবৈদ কারখানা গুড়িয়ে দিলো তিতাস কতৃপক্ষ

প্রকাশিত: November 25, 2025 | সময়: 3:33 pm
IMG-20251125-WA0111

 

পরিমল বিশ্বাস
নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নয় করেন ও ৪ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কতৃপক্ষরা।

২৫ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়নে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ইকনোমিক জোনের গেটের পুর্ব পাশে ২ টি পশ্চিম পাশে ১ টি ও ঝাউচড় বালুর মাঠের সামনে ১ টি সহ মোট ৪ টি চুনা কারখানার ভাট্রি গুড়িয়ে দেয় তিতাস কতৃপক্ষরা।

পরে এক্সকেভেটর দিয়ে চুনা ভাট্রি গুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা রাইয়ান ও সোনারগাঁ জোনের ম্যানেজার প্রকৌশলী রবিউল আওয়াল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁ জোনের সহকারী প্রকৌশলী অনিক মিয়া, সহকারী প্রকৌশলী সালাউদ্দিন, সহ তিতাসের কমকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।