কোস্ট গার্ডের অভিযানে মোংলায় বিদেশি মদ সহ বিয়ার জব্দ

প্রকাশিত: November 24, 2025 | সময়: 3:11 pm
IMG-20251124-WA0053

 

জাকারিয়া হোসাইন

বাগেরহাট জেলা প্রতিনিধি:

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ বোতল বিদেশি মদ ও ৯৪ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড বেইস মোংলা। রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় থেকে এসব জব্দ করা হয়।

আজ সোমবার (২৪ নভেম্বর) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ মুনতাসির ইবনে মহসীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক মোংলার লাউডোব ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২ জন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ৯৪ ক্যান বিদেশি বিয়ার ও ১০ বোতল মদ সহ আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা