কয়রায় বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের বহিষ্কারাদেশ প্রত্যাহারে সমর্থকদের সংবর্ধনা

প্রকাশিত: November 24, 2025 | সময়: 3:05 pm
IMG-20251124-WA0064

 

মোঃ দেলোয়ার হোসেন গাজী

কয়রা (খুলনা) প্রতিনিধি:

দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে কয়রা উপজেলরার বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ২৩ নভেম্বর ২০২৫ তারিখের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উৎসবের আমেজ নেমে আসে। বিকেলে নুরুল আমিন বাবুল এর শুভাকাঙ্ক্ষী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী পাইকগাছা ও কয়রার সিমানায় থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করে, শোভাযাত্রাটি উপজেলা সদরে প্রবেশ করলে দুই পাশে দাঁড়ানো নারী-পুরুষের ভিড়ে পথ জমে ওঠে উৎসবে।

স্থানীয়ভাবে বহু মানুষ তাকে ডাকেন— ‘হ্যামিলনের বাঁশিওয়ালা’, ‘ ‘বিপদের বন্ধু’, ‘মানবতার ফেরিওয়ালা’—এমন জনপ্রিয়তা তার ব্যক্তিগত মানবিকতা ও দীর্ঘ রাজনৈতিক অর্জনের পরিচায়ক।

জুলাই গণঅভ্যুত্থানের কয়েকদিন পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কয়রা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মী, স্থানীয় হিন্দু-মুসলমান, ধনী-গরিবসহ সাধারণ মানুষ নিয়মিত কর্মসূচি ও আন্দোলন চালিয়ে আসছিল।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে নেতা–কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।