আইন সহায়তা কেন্দ্র আসকের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত: November 23, 2025 | সময়: 5:14 pm
IMG-20251123-WA0107

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর কাকরাইল আইডিইবি ভবনের সোশ্যাল গার্ডেন (২০২) ৫ম তলায় আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। উদ্বোধনী ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল (নিউইয়র্ক)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান মোঃ শামছুল আলম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব রেজাউদ্দৌলা চৌধুরী, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক যুবরাজ খান, চেয়ারম্যান, বাংলাদেশ শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন, সামসুন নাহার লস্কর, অধ্যক্ষ, ডন বসকো ইন্টারন্যাশনাল স্কুল, এম. মুহিউদ্দীন খান ফারুকী, তাফসীরকারক বাংলাদেশ বেতার ও টেলিভিশন; সম্পাদক ও প্রকাশক জাতীয় দৈনিক ঐশী বাংলা
কবি অশক ধর, সম্পাদক ও প্রকাশক জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা, লায়ন ড. এ. জেড. এম. মাইনুল ইসলাম পলাশ, সম্পাদক ক্রাইম প্রতিদিন; চেয়ারম্যান অপরাধ মুক্ত বাংলাদেশ চাই সংগঠন
কামরুজ্জামান আসাদ, উপদেষ্টা, আসক, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
দৈনিক প্রতিদিনের বার্তার প্রকাশক ও সম্পাদক এবং জাতীয় দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিনিধি মোঃ ফিরোজ শাই, সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান এ এফ এম রাসেল পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান নাজরাতুন নাঈম, জনসংযোগ পরিচালক নাসির উদ্দিন মিলন, পরিচালক প্রশাসন মোঃ শাহে আলম বেপারী, অর্থ পরিচালক খন্দকার তারিকুল ইসলাম, পরিচালক বায়েজিদ আহমেদ, পরিচালক সামসুদ্দিন, পরিচালক মোঃ ইয়ামিন ভূঁইয়া, পরিচালক মোঃ বেলাল হোসেন, পরিচালক নাজমা সুলতানা নীলা, পরিচালক লিটন মীর, পরিচালক নাসির উদ্দিন নীরব, ঢাকা জেলার সভাপতি ও পরিচালক উজ্জ্বল খান, সহকারী পরিচালক কানিজ ইসলাম রুমা, লিগ্যাল এইড সেন্টারের প্রধান এডভোকেট লুৎফুন্নেছা সীমা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিগত বছরের সফল কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন পেশা ও সংগঠনের স্বনামধন্য ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শেষে শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশের সৌজন্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।