সিদ্ধিরগঞ্জে আজহারুল ইসলাম মান্নানের গণসংযোগ ও উঠান বৈঠক

প্রকাশিত: November 23, 2025 | সময়: 4:54 pm
IMG-20251123-WA0083

সিদ্ধিরগঞ্জে আজহারুল ইসলাম মান্নানের গণসংযোগ ও উঠান বৈঠক

নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি :
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বান্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও বিএনপির ধানের শীষ প্রতীকের পক্ষে সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে উঠান বৈঠক, গণসংযোগ ও র‍্যালী করেছেন বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

২৩ নভেম্বর রবিবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যােগে সিদ্ধিরগঞ্জ থানার ২নং ওয়ার্ডে মৌচাক স্টান্ড থেকে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে এই র‍্যালী ও গণসংযোগ শুরু করেন বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে র‍্যালীটি মিজমিজি, মিজমিজি পশ্চিমপাড়া, মিজমিজি দক্ষিণপাড়া, হাজী কাশেম আলী মসজিদ মাদ্রাসা রোড, সাহেবপাড়া এসে শেষ হয়। পরবর্তীতে বাদ মাগরিব সাহেবপাড়া এলাকায় ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজহারুল ইসলাম মান্নান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি সাহাবউদ্দীন মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জবাসী আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস থাকবেনা, মাদক থাকবে না, চাঁদাবাজি থাকবেনা। কোনো গ্যাস সমস্যা থাকবেনা, জলাশয় জলাবদ্ধতা থাকবেনা।

তিনি বলেন, আমি এমপি হলে সকলকে সৎভাবে ব্যবসা করার রাস্তা তৈরি করে দিবো, কাউকে অসৎভাবে কাজ করতে হবেনা। কোনো অপরাধীকে ছাড় দিবো না। সকলকে নিয়ে বিএনপির ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ আসনটি উপহার দিতে চাই।

এর আগে ‌র‍্যালীতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সার্বিক ব্যবস্থাপনায় বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে র‍্যালীতে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, শাহিন মিয়া, রেজাউল করিম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, কর্নেল, সুহিন, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম প্রমূখ।