দুর্গাপুরে সম্ভাব্য মনোনয়ন প্রার্থী বাতিলের দাবিতে সমাবেশ

প্রকাশিত: November 22, 2025 | সময়: 12:09 pm
IMG-20251121-WA0033

 

  1. রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া দুর্গাপুরে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর সম্ভাব্য ঘোষিত প্রার্থী বাতিলের দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এস এম আকবর আলী বাবল, সাবেক সভাপতি দুর্গাপুর উপজেলা রাজশাহী।
শনিবার বিকেল এই অনুষ্ঠান শুরু হয়ে মাগরিব আগ মুহূর্তে শেষ হয়।
অনুষ্ঠানে পুঠিয়া দুর্গাপুর উপজেলার বিভিন্ন নেতা কর্মী নজরুল ইসলাম এর অপরাজনীতি নিয়ে সমালচনা করে বিভিন্ন মতামত প্রদান করেন।
বক্তারা বলেন সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল তাকে বাদ দিয়ে, অন্য কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য জনাব মোঃ তারেক রহমান এবং জনাব ফকরুল মহোদয়ের নিকট জোর দাবি বক্তব্য পেশ করন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি মাইনুল ইসলাম রঞ্জু,চয়েন উদ্দিন শেখ আহ্বায়ক যুবদল দুর্গাপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে বিএনপি নেতা মোঃ মোক্তাদির মুন্টু লিখিত বক্তব্যের মাধ্যমে বলেন, সরকারি ভাবে তদন্ত করে পুনরায় জনগনের আস্থা অর্জনকারী প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য প্রস্তাব করা হয়।
আজকে হাজার হাজার মানুষের ঢল নেমেছে দুর্গাপুর উপজেলায়। জনগণের একমাত্র দাবি প্রার্থী পরিবর্তন চাই।
তিনি তিনবার সংসদ সদস্য পদে ফেল পড়ে, এবারও ফেল করবে বলে জনগণের ব্যাপক উচ্চকন্ঠে আওয়াজ শুনা যায়।
এই প্রার্থী থাকলে কেউ সুখে নেই বলে সকল জনগণ মতামত দেন।
রাজশাহী দুর্গাপুর পুঠিয়ার আসনে প্রার্থী পরিবর্তন জনগণের দাবি, পুনরায় নতুন প্রার্থী জনগণের একমাত্র কামনা।
সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ ও দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির সকল স্থরের নেতা কর্মী সভায় উপস্থিত ছিলেন।