দৌলতপুরে নদী থেকে অবৈধ বালু উত্তোলনে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: November 20, 2025 | সময়: 4:58 pm
IMG-20251119-WA0017

আমিনুর রহমান ছোয়াদ

দৌলতপুর,মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে যমুনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনব্যপী এই অভিযানের নেতৃত্ব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম। এসময় দৌলতপুর থানা ও বাঘুটিয়া ভূমি অফিসের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে রাহাতপুর বালুমহালের ইজারাদার প্রিন্স করপোরেশন–এর ‘মনের আশা’ ড্রেজারকে বালুমহাল থেকে প্রায় ৫ কিমি দূরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসীর তথ্যানুসারে জানা যায় অভিযান শুরুর পূর্বে ঐ স্থান থেকে তিনটি ড্রেজার পালিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম বলেন, উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের যমুনা নদীর বালুমহাল থেকে প্রায় ৫ কিমি দূরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১ লাধ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।