পটুয়াখালী প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যেন সমঝোতার ভিত্তিতে অনুষ্ঠিত হয়। তিনি বলেন গণঅভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো সবাই মিলে একটি সমঝোতার নির্বাচন হবেএটাই আমাদের প্রত্যাশা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) শেষ বিকালে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে সকল পক্ষের সমঝোতা জরুরি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে।
জনসভায় গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীসহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থকরা উপস্থিত ছিলেন।

