রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস কতৃপক্ষ

প্রকাশিত: November 19, 2025 | সময়: 3:42 pm
IMG-20251119-WA0058

নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি :

নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলায় মোবাইল কোটের মাধ্যমে তিতাসের অভিযানে ২৫০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কতৃপক্ষ।
১৯ নভেম্বর বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে বানিয়াদি, মাছুমাবাদ, মিঠাব, রুপসী এলাকায় ২০০ শ বাড়ির ২৫০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও রূপগঞ্জ জোনের ম্যানেজার জাহিদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।