একেএম নুর আলম জিকু
ভোলা প্রতিনিধি :
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন ও ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে পরিবার উন্নয়ন সংস্থা ভোলা, পটুয়াখালী ও মেন্দীগঞ্জ বিভিন্ন এলাকায় গ্রামাঞ্চল সহ আর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে।
১৯৯৩ সাল থেকে এই সংস্থাটি এম আর এ, এনজিও ব্যুরো, সমাজ সেবা অধিদপ্তর এর রেজিস্ট্রেশনভুক্ত একটি স্বনামধন্য বেসরকারি সংস্থা।দীর্ঘ সময় থেকে অদ্য পর্যন্ত সুনামের সহিত বাংলাদেশের অবহেলিত দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কাজ করে আসছে।
সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক তথা সমাজ সংস্কারক মোঃ কামাল উদ্দিন সাহেবও তাঁর সুগঠিত একঝাক উদীয়মান কর্মী বাহিনী নিয়ে এ এলাকার অসহায় গরীব দুঃখি মানুষের জন্য উন্নয়ন মুলক কাজ করা অব্যহত রেখেছেন।
আজ মজ্ঞলবার চড় মানিকা ইউনিয়নে সংস্থার উপকারভোগীদের এবং সাধারণ জনগণের সচেতনতার জন্য পুষ্টি মেলা ও পথ নাটকের আয়োজন করা হয়, যার মূল প্রতিপাদ্য বিষয় ছিল পুষ্টি সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করা এবং পথনাটকের মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ প্রতিরোধ ,বাল্যবিবাহের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করা। একজন উন্নয়ন কর্মীর সাথে কথা বলে জানা যায়, পরিবার উন্নয়ন সংস্থা সবসময় গরীব দুঃখী মানুষের পাশে আছে এবং কর্মীরা ও সেভাবে সেবা দিয়ে যাচ্ছে। পরিবার উন্নয়ন সংস্থা অসহায় মানুষের পাশে থেকে সব সময় আর্থসামাজিক উন্নয়ন এবং সচেতন মূলক কর্মকাণ্ড পরিচালনা করুক এই প্রত্যাশা কামনা করছি।

