সিরাজগঞ্জের ৬ আসনের সাবেক এমপি নুরুল ইসলাম আর নেই

প্রকাশিত: November 18, 2025 | সময়: 7:32 am
IMG-20251118-WA0031

 

মোঃ মেহেদী হাসান
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সাদামাটা জীবনযাপন করা দুই বারের এম পি সিরাজগঞ্জ-৬ আসনের মো. নুরুল ইসলাম তালুকদার ( চাঁন মিয়া) মারা গেছেন।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে ও তিন মেয়ে,ও স্ত্রী রেখে মৃত্যুবরন করেছেন ।
কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মাস্টার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, তিনি জানান মৃত্যুর আগে নুরুল ইসলাম( চাঁন)বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। তিনি অত্র এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে কৈজুরী ইউনিয়নবাসীর এবং উপজেলা বাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ জোহর স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন হবে।১৯৩৫ সালে শাহ্জাদপুর কৈজুরী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার ছদ্ধনাম ছিল জ্বালামুখ। তিনি তার নিজ গ্রামের স্কুলে প্রাইমারি, সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি প্রায় ১০ বছর সরকারি চাকরি করেন। চাকরি জীবনে তিনি তার সততার ও নিস্ঠার জন্য পুরস্কৃতও হয়েছেন। এলাকার জনগণের সেবা করার উদ্দেশ্য নিয়ে তিনি চাকরি ছেড়ে দেন এবং পরে পল্লী উন্নয়ন সমিতির হাল ধরেন।
এরপর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হন। ১৯৭৩ সালে কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পল্লী বিদ্যুতের পরিচালক হন। ১৯৮৪ সালে দ্বিতীয়বারের মতো কৈজুরি ইউপি চেয়ারম্যান পদে বিজয়ী হন।
১৯৮৬ সালে জাতীয় পার্টির মনোনয়নে বিলুপ্ত হওয়া সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসন টিতে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তার জীবনে অর্জিত সবটুকু অর্থ অত্র এলাকার উন্নয়নের কাজে ব্যয় করেছেন। শেষে তিনি সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করেন।
কৈজুরী গ্রামের নিজ বাড়িতে মরচে পড়া টিনের ঘরে বসবাস করছিলেন দুইবারের সাবেক এমপি নুরুল ইসলাম চাঁন মিয়া। দুই বারে এম পির এরকম সাদামাঠা জিবনযাপন সকলকে মুগ্ধ করেছিলো। তিনি নিজের জন্যে কিছুই করে জান নাই, সবই ব্যায় করেছে গরীব দুঃখী মেহনতী মানুষের মাঝে।