মক্কায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী

প্রকাশিত: November 17, 2025 | সময়: 6:57 pm
image-583596-1763379110

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস ও ডিজেল বহনকারী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা অনেক বেশি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

দুর্ঘটনায় প্রাণ হারানো ওমরাহযাত্রীদের সবাই ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা। প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে ২০ জন নারী এবং ১১ জন শিশু রয়েছে।
স্থানীয় সময় রোববার রাত ১টা ৩০ মিনিটে মক্কা-মদিনা মহাসড়কের মুহরাস (বা মুফরিহাত) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মুহরাস থেকে মদিনার দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার।

তেলেঙ্গানার ওমরাহযাত্রীদের বহনকারী বাসটি মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন, ফলে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে বাসটি ভয়াবহভাবে বিধ্বস্ত হয়।