কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা

প্রকাশিত: August 5, 2026 | সময়: 5:26 pm
IMG-20260805-WA0020

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা

দেলোয়ার হোসেন গাজী
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এই সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মাওলা বকস, কয়রাা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী জিএম মোনায়েম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, জুলাই যোদ্ধা আলতাফ হোসেন, বুলবুল আহম্মেদ প্রমুখ। আলোচনা শেষে আহত জুলাই যোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে শহীদ জুলাই যোদ্ধাদের মাগফিরাত কামনা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আয়ুব আলী। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জুলাই যোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।