মিথ্যা অপপ্রচার ও প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন প্রবাসী কামাল আহমেদ

প্রকাশিত: July 28, 2026 | সময়: 2:54 am
IMG_20260728_083948

মিথ্যা অপপ্রচার ও প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন প্রবাসী কামাল আহমেদ

সময় বাংলাদেশ ডেস্ক:

গত ২৬ জুলাই একটি অনলাইন নিউজ পোর্টালে “বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলা, লালমাইয়ে প্রতারক কামাল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের বাসিন্দা ও সুইজারল্যান্ড প্রবাসী কামাল আহমেদ।

এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদে তাকে প্রতারক হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ ধরনের সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

তিনি দাবি করেন, প্রকৃত ঘটনা হলো নাঙ্গলকোট উপজেলার পেরিয়া গ্রামের আবু বাহার বিভিন্ন উপায়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ হাতিয়ে নেয়। পাওনা টাকা ফেরত চাইলে আবু বাহার তার বিরুদ্ধে মামলা, হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে তাকে ও তার পরিবারকে হয়রানি করছেন।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, প্রকাশিত সংবাদে সুইজারল্যান্ডের লুজানে হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসার কথা বলে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে তিনি আত্মগোপন করেছেন—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি জানান, আবু বাহার বাদী হয়ে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ৮ নং আমালী আদালতে মামলা দায়ের করেছেন এবং ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তবে তিনি যথাসময়ে আদালতে হাজির হয়ে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি মোকাবিলা করবেন।

কামাল আহমেদের দাবি, তার স্বাক্ষর জাল করে অর্থ গ্রহণের একটি কথিত চুক্তিপত্র তৈরি করে মামলাটি দায়ের করা হয়েছে। তিনি আদালতে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি প্রমাণ করবেন বলে আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পাওনা টাকা দাবি করায় আবু বাহার তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, মামলা ও হামলার হুমকি দিয়ে আসছেন। তিনি বিদেশে অবস্থান করার সুযোগে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যার ফলে তিনি সামাজিক, মানসিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

প্রবাসী কামাল আহমেদ , তিনি অচিরেই আবু বাহারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের অসত্যতা প্রমাণে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ বিজ্ঞ আদালতে উপস্থাপন করে নিজেকে নির্দোষ প্রমাণিত করবেন বলে আসাব্যক্ত করেন।

একই সঙ্গে তাকে প্রতারক হিসেবে উপস্থাপন করে যে সংবাদ প্রকাশিত করা হয়েছে তার জন্যে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।