শিবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের মাসব্যাপী মোবাইল সার্ভিসিং কোর্সের উদ্বোধন

প্রকাশিত: July 27, 2026 | সময়: 11:25 am
IMG-20260727-WA0130

শিবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের মাসব্যাপী মোবাইল সার্ভিসিং কোর্সের উদ্বোধন

মোঃ মাহিদুল ইসলাম
স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জচোরাচালান মাদক ও অনৈতিক কাজ থেকে দুরে রাখার লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের কর্মসংস্থান ও আত্মনির্ভরতায় মোবাইল সার্ভিসিং কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির উদ্যেগে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে মাসব্যাপি সীমন্ত ডিজিটাল স্কিল সেন্টার উদ্বোধন করা হয়।

স্থানীয় সংসদ সদস্য ডক্টর কেরামত আলী প্রধান অতিথি হিসেবে এ সেন্টারের উদ্বোধন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির অধিনায়ক লে.কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক,ইউপি চেয়ারম্যান নেজামুল হক প্রমুখ।

প্রাথমিক পর্যায়ে সীমান্তের ২৫জন বেকার যুবককে মাসব্যাপী মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ প্রদান করা হয়।