বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

প্রকাশিত: July 25, 2026 | সময়: 8:43 am
IMG-20260725-WA0067

বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

সাইফুল সরকার
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার নবগঠিত বাঙ্গরা উপজেলার কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ‘বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাব’-এর ১৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাছরাঙা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম ইমরুল। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ-এর উপজেলা প্রতিনিধি এম কে আই জাবেদ।নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম ইমরুল (মাছরাঙা টেলিভিশন), সাধারণ সম্পাদক এম কে আই জাবেদ (দৈনিক প্রতিদিনের কাগজ) এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল (দৈনিক বাংলা/এশিয়ান টিভি)।

এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি হাফেজ মো. নজরুল ইসলাম (দৈনিক নতুন দিন), যুগ্ম সম্পাদক আবুল বাশার (এশিয়ান টিভি), কোষাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন (দৈনিক গণমুক্তি), প্রচার সম্পাদক সাইফুল সরকার (দৈনিক গণকণ্ঠ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. জুম্মান আলী (ভোরের সূর্যোদয়), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুজ্জামান ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. বিল্লাল হোসেন (গণজাগরণ), ক্রীড়া সম্পাদক আশিক মিয়া (খবরের কাগজ) এবং ধর্মবিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক ঐশী বাণী)।কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন (একুশে বাণী), মো. সাখাওয়াত হোসেন (জনতার জমিন), রনি আহমেদ (একুশে সংবাদ) এবং অলিউল্লাহ ভূঁইয়া (অভয়নগর)।এছাড়া প্রেস ক্লাবের সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আব্দুল আলীম, সুজন মুন্সী, রাশেদ মিয়া, শেখ এনামুল হক, ইকবাল হোসেন, শাওন ভূঁইয়া এবং মীর জাহিদ হাসান।

সভায় বক্তারা বলেন, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে বাঙ্গরা উপজেলার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাগত দক্ষতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে প্রেস ক্লাব কার্যকর ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।