নাগেশ্বরীতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
মোঃ বাবলু মিয়া
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
২২জুলাই উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সুধীজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. খোদাদাদ হোসেন এবং উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ফুলবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান সরকার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান মিয়া।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে যথাযথভাবে মূল্যায়ন করলে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে।
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।

