নাগেশ্বরীর নেওয়াশী ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় সুশৃঙ্খল অ্যাসেম্বলি অনুষ্ঠিত

প্রকাশিত: July 21, 2026 | সময়: 7:29 am
IMG-20260721-WA0038

নাগেশ্বরীর নেওয়াশী ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় সুশৃঙ্খল অ্যাসেম্বলি অনুষ্ঠিত

মোঃ বাবলু মিয়া
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের নেওয়াশী ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় সুশৃঙ্খল পরিবেশে সকালবেলার অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. ইউনুছ আলীর উপস্থিতিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ  করেন।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয় অ্যাসেম্বলি অনুুুষ্ঠান। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া-মোনাজাত এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ানুবর্তিতা, নৈতিক মূল্যবোধ, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

তারা বলেন, একজন আদর্শ শিক্ষার্থী গড়ে উঠতে হলে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ চর্চার কোনো বিকল্প নেই।

পুরো অ্যাসেম্বলি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত এ ধরনের অ্যাসেম্বলি আয়োজন করা হয়।