সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক

প্রকাশিত: June 14, 2026 | সময়: 2:28 pm
IMG-20260614-WA0103

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক

দেলোয়ার হোসেন গাজী

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

সুন্দরবনের কালাবগী স্টেশনের অধিনস্থ কালাবগী খালের মুখ এলাকায় বিষ প্রয়োগে মাছ ধরার অ পরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ।

এ সময় তাদের নিকট হতে অবৈধ ভেশাল জাল, ভারতীয় নিষিদ্ধ কীটনাশক সহ ১টি নৌকা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ১৪ জুন রবিবার ভোর সাড়ে ৪ টার দিকে খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল আলমের দিক নির্দেশনায় কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস ছালামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো হেলাল উদ্দিন ও আয়ুব আলী। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক জেলেদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।