খুলনায় মসজিদে ফজরের নামাজের সময় গুলি আহত ১

প্রকাশিত: June 14, 2026 | সময়: 2:08 pm
IMG-20260614-WA0093

খুলনায় মসজিদে ফজরের নামাজের সময় গুলি আহত ১

আক্তার হোসেন বাবলু
স্টাফ রিপোর্টারঃ
খুলনা নগরীর দৌলতপুর বিএল কলেজ রোডের বিদ্যুৎ অফিস জামে মসজিদের ভেতর ফজরের নামাজের সময় গুলির ঘটনা ঘটেছে। গুলিতে লোকমান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার ফজরের নামাজের সময় দুর্বৃত্তরা মসজিদের ভেতর লোকমানকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। মসজিদের ভেতর নামাজরত অবস্থায় এমন হামলায় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।