পাটকেলঘাটার লোকনাথ ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগ, প্রসূতির মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: June 9, 2026 | সময়: 4:32 am
IMG-20260609-WA0012

পাটকেলঘাটার লোকনাথ ক্লিনিকে ভুল চিকিৎসার অভিযোগ, প্রসূতির মর্মান্তিক মৃত্যু

শাহিনুর ইসলাম
তালা উপজেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার পাটকেলঘাটা লোকনাথ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গত রবিবার অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে সিজার করায় পাটকেলঘাটার খোর্দ্দ গ্রামের আজিজ খাঁ এর মেয়ে পারুল (৩৫) নামের প্রসুতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।

ঘটনার পর শত শত এলাকাবাসী ক্লিনিকের সামনে এসে ক্লিনিকঘেরাও করে রাখলে ক্লিনিক কর্তৃপক্ষ পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।জানাগেছে, একই প্রতিষ্ঠান থেকে এর আগেও ৯ জন প্রসুতি মায়ের সিজারকরাতে যেয়ে মৃত্যু হয়েছিল।
ঘটনার পর থেকে জনগনের সমালোচনার মুখেক্লিনিকটি কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ক্লিনিকেরমালিক পুলক পাল অত্যান্ত চালাক প্রকিতির লোক হওয়ায় আইনের ফাক ফোকরদিয়ে জাল জালিয়াতি কাগজ করে পুনরায় ক্লিনিক চালু করে সেবা দেওয়ারনামে ব্যবসা করে আসে।
এলাকাবাসীর প্রশ্ন কেন এমন মর্মান্তিক ঘটনাঘটছে? কার গাফিলতিতে অকালে ঝরে যাচ্ছে তাজা প্রাণ? স্বাস্থ্যসেবাপ্রতিষ্ঠানের নামে যদি মানুষের জীবনই নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষকোথায় যাবে? জনমনে নতুন করে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার সুষ্ঠুতদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকরপদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
রবিবার প্রসুতি মায়ের মৃত্যুরপর এলাকাবাসী সাতক্ষীরা সিভির সার্জনের নিকট লোকনাথ ক্লিনিক টিচিরতরে বন্ধ করে দেওয়ার দাবী জানিয়েছে।