বিসিবির নতুন পরিচালক শান্তনু ইসলাম সুমিত! ক্রিকেট প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা

প্রকাশিত: June 7, 2026 | সময়: 5:54 pm
IMG-20260607-WA0127

বিসিবির নতুন পরিচালক শান্তনু ইসলাম সুমিত! ক্রিকেট প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা

স্টাফ রিপোর্টারঃ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র পাঠক নন্দিত দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন।

বিগত দিনের সীমাহীন অনিয়ম, রাজনৈতিক ক্ষমতা এবং পেশি শক্তির বলয়কে পদ দলিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি দেশের ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পরিচালক নির্বাচিত হন।

রোববার দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পরিচালক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শান্তনু ইসলাম সুমিত ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন। তিনি ১১ ভোটের মধ্যে ১০ ভোট পেয়ে নির্বাচিত হন।

একই পদে শফিকুল আলমও নির্বাচিত হয়েছেন। এদিকে শান্তনু ইসলাম সুমিত দেশের ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পরিচালক নির্বাচিত হওয়ায় যশোরে আনন্দের বন্যা বইছে। তারা বলছেন সঠিক ক্রীড়া কাঠামো তৈরির মাধ্যমে যশোর তথা খুলনা বিভাগে ক্রিকেটের বিকাশ এবং নতুন ক্রিকেটার তৈরির ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

যার মাধ্যমে এই অঞ্চল থেকে প্রতিভা ক্রিকেটার তৈরি হবে আগামী দিনে যারা আগামী দিনে খুলনা বিভাগের হয়ে হাবিবুল বাশার, মাশরাফি, সাকিব, রুবেল, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজদের মতো মাঠ কাঁপাবেন। পাশাপাশি এই অঞ্চলের ক্রীড়া সুষ্ঠু এবং পরিসলিত ধারার মধ্য দিয়ে পরিচালিত হবে।

জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ বলেন, বিগত দিনে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যশোর থেকে বিসিবির পরিচালক হয়েছিলেন তারা যশোরের ক্রীড়াঙ্গণে কোন সুফল বয়ে আনতে পারেন নি। তিনি বোর্ড মিটিংয়ে যশোরের ক্রিকেটের কোন সুবিধা অসুবিধার কথাটি বলতে পারেননি। এবারের বিসিরি নির্বাচনে শান্তনু ইসলাম সুমিত গণতান্ত্রিক পক্রিয়ায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এরপর নির্বাচিত কাউন্সিলরদের ভোটে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন। তার মাধ্যমে যশোরের ক্রিকেট শুধু নয়, সমগ্র ক্রীড়াঙ্গণের চিত্র পাল্টে যাবে।

বিশেষ করে যশোরের নতুন করে নিয়মিত ভাবে ক্রিকেট লীগ ও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ক্রিকেটের পাশাপাশি যশোরের মাঠে পুনরায় সকল ইভেন্টের খেলাধুলার যাত্রা শুরু হবে। সবচেয়ে ভালোর লাগার বিষয়টি হলো শান্তনু ইসলাম সুমিতের কাছে গিয়ে যশোরের ক্রীড়া সংগঠক থেকে শুরু করে খেলোয়াড়বৃন্দ খোলা মনে কথা বলতে পারবে।

একটি ক্রীড়া কাঠামো তৈরি হবে, যে কাঠামোর মধ্য দিয়ে যশোর তথা খুলনা বিভাগের ক্রীড়াঙ্গণ সঠিক সুষ্ঠু এবং পরিসলিত ধারায় হবে। সাবেক ক্রিকেটার এবং জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল বলেন, বিগত দিনে আমাদের ক্রীড়া সংগঠকদের মতামতকে পদদলিত করে রাজনৈতিক ক্ষমতাবলে একজন কাউন্সিলর থেকে বিসিরি পরিচালক হয়েছিলেন।

কিন্তু তার কোন কার্যক্রম যশোরের মাটিতে আমরা ক্রীড়া সংগঠকরা দেখিনি। কিন্তু শান্তনু ইসলাম সুমিতকে আমরা যশোরের ক্রীড়াঙ্গণে পেয়েছি। সে কারণে আমরা যশোরের সর্বস্তরের ক্রীড়া সংগঠক, খেলোয়াড়ার বৃন্দ মনে করি আপদ মস্তক একজন যোগ্য ব্যক্তি যশোর থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন।

তার হাত ধরের যশোরের শুধু ক্রিকেট নয়, সমগ্র ক্রীড়াঙ্গণ নতুন মাত্রা পাবে। ক্রিকেটার তৈরির ক্ষেত্রে স্থানীয় এবং বিসিরি অনেক সহযোগিতার প্রয়োজন হয়। শান্তনু ইসলাম সুমিতের কাছ থেকে আগামী দিনে আমাদের যশোরের ক্রিকেটার উদার চিত্তে সর্বাত্মক সহযোগিতা পাবে।