পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শনে এমপি আবদুল ওয়াদুদ ভূইয়া

প্রকাশিত: June 4, 2026 | সময়: 5:45 pm
WhatsApp Image 2026-06-04 at 11.40.58 PM

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শনে এমপি আবদুল ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সদরস্থ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছেন আবদুল ওয়াদুদ ভূইয়া এমপি।
৪ জুন বিকালে পরিদর্শনকালে তিনি পাহাড়ি কৃষির উন্নয়ন, গবেষণা কার্যক্রমের অগ্রগতি এবং কৃষকদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত হন।
এ সময় সংসদ সদস্য কেন্দ্রের চলমান গবেষণা কার্যক্রম, আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ এবং পার্বত্য অঞ্চলের কৃষি সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ বিষয়ে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় আবদুল ওয়াদুদ ভূইয়া বলেন, “কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। গবেষণালব্ধ প্রযুক্তি ও উদ্ভাবন মাঠপর্যায়ে পৌঁছে দিয়ে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং তাদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ও কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই কৃষি উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব।

তিনি কৃষি খাতের সার্বিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও কৃষকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাসহ অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং কৃষি বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।