কুড়িগ্রামে ইএসডিও-সীড্স প্রকল্পের উপকারভোগীদের মাঝে রাইস কুকার বিতরণ
মোঃ বাবলু মিয়া
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারির রমনা ইউনিয়ন পরিষদ চত্বরে ১৮ এপ্রিল ইএসডিও সীড্স প্রকল্পের ১৬২ জন উপকারভোগী এবং রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ১৮০ জন উপকারভোগীসহ মোট ৩৪২ জনকে রাইস কুকার বিতরণ করা হয়েছে।
এস সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান। রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক। স্থানিয় মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইএসডিও সীড্স প্রকল্পের বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মীগণ উপস্থিত ছিলেন।
স্ট্রমি ফাউন্ডেশন নওরয়ের আর্থিক সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীড্স) প্রকল্পের আওতায় দ্বিতীয় ধাপে ৩ টি উপজেলার (চিলমারি, উলিপুর ও রাজারহাট) ৯ টি ইউনিয়নে ১০০০ টি পরিবারে রাইস কুকার বিতরণ করা হবে। পর্যায়ক্রমে প্রকল্পের প্রতিটি উপকারভোগী ৩০০০ টি পরিবারের মাঝে ১ টি করে রাইস কুকার বিতরণ করা হবে।
বিশ্বব্যাপী পরিবর্তন আবহাওয়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ইএসডিও -সীড্স প্রকল্প বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। রাইস কুকার বিতরণ তারই একটি অংশ, যা প্রান্তিক জনগনের জীবনমান উন্নয়ন এবং মানবিক মর্যদা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। প্রকল্পটির কার্যক্রম আগামী ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে বলে জানান তারা।

