সিংড়ায় মোবাইল কোর্টের অভিযানে দুই মিষ্টির দোকানকে অর্থদণ্ড
নাহিদ হাসান
নাটোর সংবাদদাতাঃ
নাটোরের সিংড়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুইটি মিষ্টির দোকানকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস নিশাত আনজুম মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।
আজ সোমবার সকালে সিংড়া পৌর শহরের থানা মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় শিপ্রা মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা এবং চলনবিল মিষ্টান্ন ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আইনটির ৫২ ধারায় শিপ্রা মিষ্টান্ন ভান্ডার এবং ৪৭ ধারায় চলনবিল মিষ্টান্ন ভান্ডারকে জরিমানার আদেশ দেওয়া হয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

