কয়রায় উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: May 16, 2026 | সময়: 5:33 pm
IMG-20260516-WA0044

কয়রায় উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন গাজী
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
কয়রা উপজেলা প্রেসক্লাবের এক মাসিক সভা শনিবার ( ১৬ মে) বেলা ১১ টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলীর পরিচালনা এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মাষ্টার আব্দুর রউফ, শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম, মোঃ গোলাম রব্বানী, কোষাধাক্ষ মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রাণ ও পুর্নবাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, কার্য-নির্বাহী সদস্য মোহাঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গিরেন্দ্রনাথ মন্ডল, সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, এস এম নুরুল আমিন নাহিন, মজিবার রহমান, মিজানুর রহমান লিটন, ডিএম জাহিদুল ইসলাম,
মল্লিক আঃ রউফ, আরিফুল ইসলাম প্রমুুখ। সভায় প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের বিষয় বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ক্লাবের সকল সদস্যদের মৃত্যুবরনকারী আত্বীয়স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন ক্লাবের সদস্য ডি,এম জাহিদুল ইসলাম।